দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বাড়তে শুরু করেছে। গত দুই দিনে দেশটিতে প্রতি গ্যালন সাধারণ জ্বালানির গড় দাম ৯ সেন্ট বেড়েছে।
মার্কিন মোটরগাড়ি সমিতির তথ্য অনুযায়ী, এক রাতের ব্যবধানে প্রতি গ্যালন সাধারণ জ্বালানির দাম আরও ৪ সেন্ট বেড়ে ৩ দশমিক ৮৮ ডলারের কিছু বেশি হয়েছে। এর আগের দিন দাম বেড়েছিল ৫ সেন্ট।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্য উপসাগরে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। তবে জ্বালানির দাম তার চেয়ে দ্রুত বাড়ছে।
জ্বালানি বাজারে প্রচলিত একটি ধারণা হলো, দাম বাড়ে রকেটের গতিতে, কিন্তু কমে পালকের মতো ধীরে।
গত মে মাসের মাঝামাঝি যুদ্ধকালীন সর্বোচ্চ ৪ দশমিক ৫৬ ডলার প্রতি গ্যালনে পৌঁছানোর পর থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ধীরে ধীরে কমছিল।
বিশ্লেষকদের ব্যাখ্যা অনুযায়ী, দাম বাড়লে পেট্রলপাম্পে বিক্রি কমে যায়। তখন বিক্রেতারা খুচরা মূল্যকে পাইকারি মূল্যের কাছাকাছি রাখেন, ফলে তাদের মুনাফাও কমে। পরে পাইকারি দাম কমতে শুরু করলে তারা ধীরে ধীরে খুচরা দাম কমিয়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন।
অন্যদিকে তেলের দাম বাড়ার আভাস পেলেই ভবিষ্যতে জ্বালানির দাম আরও বাড়বে—এই প্রত্যাশায় পেট্রলপাম্প মালিকেরা দ্রুত খুচরা মূল্য বাড়িয়ে দেন।
সূত্র: সিএনএন
/অ